উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হচ্ছে। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বোধনের পর পরই সকাল ১১টা থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল পাওয়া যাবে।
যেভাবে ফলাফল জানা যাবে:
অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠান: পরীক্ষার্থীরা eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd এবং নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের 'Result' কর্নারে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানের ফল ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা সরাসরি নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
মোবাইল এসএমএস: যেকোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC <বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> <২০২৬> লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে (যেমন: HSC DHA 123456 2026)।
শিক্ষা বোর্ড, মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফল পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণ:
প্রকাশিত ফলাফলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত নির্দেশাবলি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন