হোম / শিক্ষা / এসএমএসে নতুন নম্বরে জানা যাবে এইচএসসির রেজাল্...
শিক্ষা

এসএমএসে নতুন নম্বরে জানা যাবে এইচএসসির রেজাল্ট

ডেস্ক রিপোর্ট
৩১ অক্টোবর, ২০২৬ | ১০:৩২ পূর্বাহ্ন
৪২ বার পঠিত
ফন্ট:
এ বছর পরীক্ষার্থীদের জন্য এসএমএসে ফল জানার নিয়মে কিছুটা পরিবর্তন এসেছে। আগে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠানোর নিয়ম থাকলেও এবার নতুন নম্বর ১৬১৪০-এ এসএমএস পাঠাতে হবে।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হচ্ছে। আজ সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এ বছর পরীক্ষার্থীদের জন্য এসএমএসে ফল জানার নিয়মে কিছুটা পরিবর্তন এসেছে। আগে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠানোর নিয়ম থাকলেও এবার নতুন নম্বর ১৬১৪০-এ এসএমএস পাঠাতে হবে।

এসএমএসে ফল জানার নিয়ম:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC <বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> <2026> এবং বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
(উদাহরণ: ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল ১২৩৪৫৬ হলে লিখতে হবে— HSC DHA 123456 2026)। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কার্যালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।

উল্লেখ্য, গত ২ জুলাই শুরু হওয়া এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি পরীক্ষা পেছালেও পরবর্তীতে তা সম্পন্ন হয়।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+