হোম / শিক্ষা / এইচএসসির ফল অক্টোবরের শেষ সপ্তাহে
শিক্ষা

এইচএসসির ফল অক্টোবরের শেষ সপ্তাহে

ডেস্ক রিপোর্ট
২০ অক্টোবর, ২০২৬ | ০১:১৫ অপরাহ্ন
৮৩ বার পঠিত
ফন্ট:
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। সবকিছু ঠিক থাকলে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। সবকিছু ঠিক থাকলে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে। তবে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, "২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। তবে ২৯ অক্টোবরকে লক্ষ্য রেখেই আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।"

উল্লেখ্য, চলতি বছর ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। পরবর্তীতে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে ৯ সেপ্টেম্বর শেষ করা হয়।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী ছিলেন।

শিক্ষা বোর্ডের কর্মকর্তা জানান, পরিকল্পনা অনুযায়ী অক্টোবরের শেষ সপ্তাহেই ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে চূড়ান্ত তারিখ সরকারের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হবে।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+