হোম / জাতীয় / কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হ...
জাতীয়

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

ডেস্ক রিপোর্ট
৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৫৮ পূর্বাহ্ন
৪৬ বার পঠিত
ফন্ট:
দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা সংবলিত চিঠি পাঠানো হয়েছে। বেশ কয়েকটি ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিএফআইইউর পাঠানো চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়েছে। এর মধ্যে হিসাব খোলার ফরম, কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) নথি এবং সাম্প্রতিক লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানীতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়। পরবর্তীতে গত ২৮ সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির জানান যে, এ ঘটনায় তিনি কারো কাছে কোনো ধরনের ক্ষতিপূরণ চান না। তবে স্টুডিওতে হামলার ঠিক কদিনের মাথাতেই তার ব্যাংক হিসাব তলবের এই নতুন নির্দেশনা এল।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+