হোম / শিক্ষা / বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর...
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত একাধিক

বরিশাল প্রতিনিধি
০৫ আগস্ট, ২০২৬ | ০২:৫২ পূর্বাহ্ন
৬৫ বার পঠিত
ফন্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে ববি শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিসি গেট সংলগ্ন এলাকায় ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে এ উত্তেজনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্যাম্পাসে শিবিরের 'অদম্য জুলাই' পালনের সময় এক মিছিলে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ তোলে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়, যা একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাত সৃষ্টি করে।

ঘটনার বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু বলেন, "আজকের এই বিশেষ দিনে একটি বিশেষ গোষ্ঠীর অনুসারীরা জুলাইয়ের কর্মসূচিতে বাধা দিয়েছে। উপাচার্য ও প্রক্টরের উপস্থিতিতেই তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায়।"

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, "শিবিরের এই কর্মসূচিতে বহিরাগতদের আনা হয়েছিল এবং সেখানে সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। আমরা এতে প্রতিবাদ জানালে শিবির নেতাকর্মীরাই আমাদের ওপর হামলা চালায়। জুলাই আন্দোলনের পর এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।"

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগকে ফোনে পাওয়া গেলেও তিনি ব্যস্ততার কথা জানিয়ে ফোনের সংযোগ কেটে দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও কল রিসিভ করেননি।

ব
বরিশাল প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+