রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুর ও দখলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত ওই মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ ভাঙচুর ও লুটপাট চালানোর পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপির কয়েকজন নেতা এই সমিতির কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং তারা সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
যদিও সংসদ সদস্য মিষ্টি দাবি করেছেন যে, তিনি ২০০৬ সালে ওই সমিতির সভাপতি ছিলেন, তবে বর্তমানে এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এর মধ্যেই গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, এ ঘটনায় যার সংশ্লিষ্টতাই পাওয়া যাক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। পরবর্তীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই কঠোর পদত্যাগের নির্দেশ এল।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন