হোম / জাতীয় / স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি ফের...
জাতীয়

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

ডেস্ক রিপোর্ট
০১ অক্টোবর, ২০২৬ | ০৮:৩৩ পূর্বাহ্ন
৪৫ বার পঠিত
ফন্ট:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি পদত্যাগ করেন। এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই এলাকার সংসদ সদস্য হিসেবে এই ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। যদিও তিনি এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও সামনে আসে।

এর আগে বিভিন্ন সময়ে তাঁর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিতর্ক ছিল। ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালীন তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলের মতো বিভিন্ন অভিযোগ উঠেছিল, যা তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়। মিররের এই ঘটনার পর তীব্র সমালোচনার মুখে অবশেষে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+