জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে ‘মিথ্যাবাদী রাখাল বালক’ হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সালমানের দেওয়া বক্তব্যগুলোকে মনগড়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তিনি।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় আবিদ এসব কথা বলেন। ভিডিওতে তিনি সালমানের বিরুদ্ধে অতীতে বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তোলেন। তাঁর দাবি, কনটেন্ট ক্রিয়েটরের বাসায় আগুন লাগার ঘটনা, ধর্ষণ সংক্রান্ত একটি সংবেদনশীল মামলা এবং সম্প্রতি ইসিবি চত্বরের একটি সংঘর্ষের ঘটনা নিয়ে সালমান ভুল ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।
ছাত্রনেতা আবিদ আরও বলেন, জুলাই অভ্যুত্থানে মানুষের যে ভালোবাসা ও সম্মান সালমান পেয়েছিলেন, নিজের মনগড়া মন্তব্যের মাধ্যমে তিনি সেই বিশ্বাস ও গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ভবিষ্যতে কোনো বক্তব্য দেওয়ার সময় তাঁকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন