হোম / জাতীয় / দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর...
জাতীয়

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৭৮

Shahin Farrokh
০১ অক্টোবর, ২০২৬ | ১১:৪৮ পূর্বাহ্ন
৪৩ বার পঠিত
ফন্ট:
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন রোগী। বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৫২ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬৮৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৫৮ জন, বরিশাল বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৫৬ জন, রাজশাহী বিভাগে ২০৯ জন, রংপুর বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮০৯ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৫ হাজার ৬৯৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

 

মাতুভূমি/এসএফ

S
Shahin Farrokh

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+