হোম / আইন-আদালত / বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: শুধু পুর...
আইন-আদালত

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: শুধু পুরুষের শাস্তির বিধান নিয়ে হাইকোর্টের রুল

ডেস্ক রিপোর্ট
০৫ আগস্ট, ২০২৬ | ০৩:৩২ পূর্বাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কেবল পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কেবল পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৪ আগস্ট) বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

একই সঙ্গে প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক সম্পর্ককে 'বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি'র অজুহাতে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান এবং ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬’-এর মাধ্যমে সংযোজিত এই অংশটি কেন সংবিধানবিরোধী, অকার্যকর ও বাতিল ঘোষণা করা হবে না—তাও সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন আদালত।

এর আগে একই বিষয়ে করা একটি রিট আবেদনের ওপর প্রাথমিক রুল জারি করা হয়েছিল। মঙ্গলবার সম্পূরক রুলের মাধ্যমে সংশোধিত এই আইনটির সাংবিধানিক বৈধতার বিষয়টি সুনির্দিষ্ট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

রিট আবেদনে উল্লেখ করা হয়, পারস্পরিক সম্মতিতে গঠিত প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সম্পর্ককে কেবল 'বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি'র ভিত্তিতে অপরাধ হিসেবে গণ্য করা অস্পষ্ট, বৈষম্যমূলক এবং সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। এই যুক্তিতেই বিধানটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হওয়া হয়।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+