হোম / রাজনীতি / মেজর আখতারুজ্জামানের মুক্তি ও মামলা প্রত্যাহা...
রাজনীতি

মেজর আখতারুজ্জামানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট
০৩ অক্টোবর, ২০২৬ | ০৫:৫৩ পূর্বাহ্ন
৯৭ বার পঠিত
ফন্ট:

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গত শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি এবং তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও প্রবাসীদের প্রতি অন্যায়ের প্রতিবাদ করায় তাঁকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এর মধ্যেই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, যা থেকে প্রমাণিত হয় সেখানে বিশৃঙ্খলা ছিল। জনগণের এই ন্যায়সংগত প্রতিবাদকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ অশনি সংকেত বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং মারধরের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+