যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় যেকোনো ধরনের মিথ্যা তথ্য বা গোপনীয়তা থেকে বিরত থাকার জোরালো আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আবেদনকারীদের অতীতের অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে উল্লেখ করে সতর্ক করা হয়েছে যে, অসত্য তথ্য প্রদান করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার নেওয়ার সময় আবেদনকারীর অতীতের অভিবাসনসংক্রান্ত যেকোনো আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই ওয়াকিবহাল থাকেন। তাই সাক্ষাৎকারে কোনো তথ্য গোপন না করে বা বিভ্রান্তিকর কিছু না বলে শতভাগ সত্য কথা বলার ওপর জোর দিয়েছে দূতাবাস।
সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে কিংবা জাল নথিপত্র উপস্থাপন করলে শুধু ভিসা আবেদনই বাতিল হবে না, বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা বা আজীবন বারি জারি হতে পারে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন