হোম / আইন-আদালত / মেজর আখতারুজ্জামান আদালতে, ৫ দিনের রিমান্ড আব...
আইন-আদালত

মেজর আখতারুজ্জামান আদালতে, ৫ দিনের রিমান্ড আবেদন

ডেস্ক রিপোর্ট
০৩ অক্টোবর, ২০২৬ | ০৭:৩৪ পূর্বাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে বিমানবন্দর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে বিমানবন্দর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। আর রিমান্ড নামঞ্জুর ও জামিন না হলে তাকে কারাগারে পাঠানো হবে।

এর আগে গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। মূলত গত বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট, লাগেজ পেতে দীর্ঘসূত্রতা এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+