হোম / রাজনীতি / জাবি ছাত্রদল নেত্রীর স্বেচ্ছায় পদত্যাগ
রাজনীতি

জাবি ছাত্রদল নেত্রীর স্বেচ্ছায় পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
০৩ অক্টোবর, ২০২৬ | ০৭:৫৪ পূর্বাহ্ন
১২৭ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সুমাইয়া সুলতানা ছিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সুমাইয়া সুলতানা ছিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী এবং গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক পোস্টে এই পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে সুমাইয়া সুলতানা উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিবেশ তার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তিনি বিবেক ও নীতিগত জায়গা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটিকে জাতীয়তাবাদী আদর্শ থেকে সরে দাঁড়ানো হিসেবে না দেখার অনুরোধ জানিয়ে তিনি একে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি থেকে সাময়িক বিরতি বলে উল্লেখ করেন। ভবিষ্যতে সংগঠনের পরিবেশ আদর্শসম্মত মনে হলে তিনি পুনরায় সক্রিয় হওয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।

এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানান, সুমাইয়া ব্যক্তিগত ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, সুমাইয়া সুলতানা জাবি ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে জাকসু নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+