তৎকালীন পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া দেশটির হাতে অন্য কোনো বিকল্প বা সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (৩ অক্টোবর) ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।
হাইকমিশনার জানান, পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করা উচিত ছিল, তারা ঠিক সেটাই করেছে। সে সময় শেখ হাসিনাকে বহনকারী বিমানকে অবতরণের অনুমতি না দিলে কী ধরনের জটিল পরিস্থিতি তৈরি হতো, তা কারো জানা নেই। তবে তিনি স্পষ্ট করে জানান যে, ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী তাঁকে ভারতে নিয়ে আসেনি, বরং তিনি নিজেই তৎকালীন বাংলাদেশের সামরিক বিমানে করে দেশটিতে গিয়েছিলেন।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, এটি একটি সুগঠিত আইনি প্রক্রিয়ার অংশ এবং এর সঙ্গে আদালতও যুক্ত রয়েছে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদের আইনি কাঠামোর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বিষয়টি বর্তমানে সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এগোচ্ছে। তবে এই প্রক্রিয়ার সুনির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয় বলে জানান তিনি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন