হোম / জাতীয় / মুক্তিযোদ্ধাদের দাফন ও সৎকারের জন্য প্রায় সাড়...
জাতীয়

মুক্তিযোদ্ধাদের দাফন ও সৎকারের জন্য প্রায় সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

ডেস্ক রিপোর্ট
০৩ অক্টোবর, ২০২৬ | ০৯:২৪ পূর্বাহ্ন
৪৯ বার পঠিত
ফন্ট:
মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় নির্বাহের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা আর্থিক মঞ্জুরি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় নির্বাহের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা আর্থিক মঞ্জুরি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে গত ২৯ সেপ্টেম্বর জারি করা এক আদেশে এ অর্থ বরাদ্দের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন বাবদ অনুদান থেকে এই অর্থ দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুকূলে ছাড় করা হবে। সংশ্লিষ্ট প্রশাসন ট্রেজারি বা হিসাবরক্ষণ কার্যালয় থেকে যথাযথ বিলের মাধ্যমে এই অর্থ উত্তোলন করবে।

আদেশে স্পষ্ট করে বলা হয়েছে, বরাদ্দকৃত এই অর্থ মুক্তিযোদ্ধার মরদেহ সৎকার, সমাহিত ও পরিবহন ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না এবং অর্থ খরচে সম্পূর্ণ সরকারি আর্থিক বিধিবিধান মেনে চলতে হবে। আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত এই আদেশ দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+