প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে দেশের ৩৮ জেলার ১৬৮টি উপজেলার ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারকে ১ হাজার ৬৫৭ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে এ সহায়তা দেওয়া হয়।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে আগামী ৬ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞার সময় জেলেদের জীবিকা নির্বাহের জন্য পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে চাল উত্তোলনের জন্য জেলা প্রশাসকদের এক কার্যদিবসের মধ্যে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দুই কর্মদিবসের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুকূলে ছাড়পত্র দিতে বলা হয়েছে। আগামী ৮ অক্টোবরের মধ্যেই প্রকৃত নিবন্ধিত জেলেদের মাঝে এই সহায়তা বিতরণ নিশ্চিত করতে হবে। বিতরণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তা ও ট্যাগ কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন