জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে হোয়াইট হাউসের বরাতে ওই নৈশভোজের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান অংশ নেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন