হোম / জাতীয় / জুলাই স্মৃতি জাদুঘর খুলছে ৬ আগস্ট: প্রবেশে লা...
জাতীয়

জুলাই স্মৃতি জাদুঘর খুলছে ৬ আগস্ট: প্রবেশে লাগবে অনলাইন টিকিট

ডেস্ক রিপোর্ট
০৫ আগস্ট, ২০২৬ | ০৩:৫৪ পূর্বাহ্ন
৭৩ বার পঠিত
ফন্ট:
রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবন প্রাঙ্গণে স্থাপিত 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' আগামীকাল ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে।

রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবন প্রাঙ্গণে স্থাপিত 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' আগামীকাল ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। তবে জাদুঘরে প্রবেশের জন্য আগে থেকেই অনলাইনে নিবন্ধনের মাধ্যমে নির্ধারিত সময়সূচির টিকিট সংগ্রহ করতে হবে।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় সামলাতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সময়ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালালু করা হয়েছে। জাদুঘর পরিদর্শনে আগ্রহীদের প্রথমে ‘জুলাই ৩৬’ (July 36) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর পছন্দনীয় সময় নির্বাচন করে অনলাইন থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

জাদুঘরে প্রবেশের টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত অনলাইন প্রক্রিয়া অনুসরণ করে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+