হোম / জাতীয় / ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশিদের গড় আয়ু ব...
জাতীয়

ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেড়ে ৭২.৭ বছর

ডেস্ক রিপোর্ট
০৪ অক্টোবর, ২০২৬ | ০৭:৪৫ পূর্বাহ্ন
৮৮ বার পঠিত
ফন্ট:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ শুমারি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের নাগরিকদের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ শুমারি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের নাগরিকদের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। সংস্থাটির তথ্যমতে, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭ বছর।

গত শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত জাতিসংঘের এই স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালে ভারতীয়দের গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানিদের ৬৮ দশমিক ২ বছর। তবে যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিকদের গড় আয়ু যথাক্রমে ৭৮ দশমিক ৫ এবং ৮১ দশমিক ৪ বছর, যা তুলনামূলকভাবে বেশি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, করোনা মহামারির ধকল কাটিয়ে বৈশ্বিক গড় আয়ু ২০২৩ সালে ৭৩ দশমিক ৩ বছরে পৌঁছেছে, যা ২০১৯ সালের প্রাক-মহামারি অবস্থার প্রায় কাছাকাছি। ২০২১ সালে করোনার কারণে বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ শতাংশে নেমেছিল।

বিশেষজ্ঞদের মতে, গড় আয়ু বাড়লেও এর অর্থ এই নয় যে সবাই সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করছেন; বরং সুস্থভাবে বেঁচে থাকার হার গড় আয়ুর তুলনায় কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা ডিপার্টমেন্টের প্রধান অ্যালাইন ল্যাবরিক এ বিষয়ে মন্তব্য করেছেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে বেশি গড় আয়ু অর্জন একটি বড় সাফল্য হলেও, মানুষকে সুস্থ শরীর নিয়ে দীর্ঘজীবন উপহার দেওয়াই এখন পরবর্তী প্রধান চ্যালেঞ্জ।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+