হোম / জাতীয় / দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু,...
জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৪

ডেস্ক রিপোর্ট
০৫ আগস্ট, ২০২৬ | ০৪:০৪ পূর্বাহ্ন
৫৩ বার পঠিত
ফন্ট:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং সন্দেহভাজন রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন ৯৫৯ জন।

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে পরীক্ষাগারে তাদের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত কি না, তা এখনো প্রমাণিত হয়নি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু ৯৬টি। একই সময়ে দেশে মোট শনাক্তকৃত হাম রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৫৫ জনে। এ ছাড়া এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১৯৪, সিলেটে ১১৯, বরিশালে ১১৪, খুলনায় ৬০, ময়মনসিংহে ৩৭, রাজশাহীতে ৩১ এবং রংপুর বিভাগে ১০ জন সন্দেহভাজন রোগী চিহ্নিত করা হয়।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+