দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৯ জন রোগী। আজ রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৬ জনের সবাই নারী। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে মশা নিধন ও ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন