হোম / জাতীয় / ২০২৭ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য...
জাতীয়

২০২৭ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

ডেস্ক রিপোর্ট
০৫ অক্টোবর, ২০২৬ | ০৫:৫৫ পূর্বাহ্ন
১০৫ বার পঠিত
ফন্ট:
আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সেই রাতেই প্রথম তারাবিহ এবং পরদিন থেকে রোজা শুরু হবে। এছাড়া রোজা ২৯ বা ৩০ দিনের হওয়ার ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থার হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সর্বদা চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ার কারণে প্রতিবছর রমজান মাস ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারবাহিকতায় ২০২৭ সালের রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০-১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সেই রাতেই প্রথম তারাবিহ এবং পরদিন থেকে রোজা শুরু হবে। এছাড়া রোজা ২৯ বা ৩০ দিনের হওয়ার ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের পাপকাজ থেকে বিরত থেকে সিয়াম সাধনা করেন। জ্যোতির্বৈজ্ঞানিক গণনা সম্ভাব্য তারিখের ইঙ্গিত দিলেও রমজান ও ঈদের চূড়ান্ত ঘোষণা সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার ওপরই নির্ভর করবে।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+