দেশজুড়ে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৯৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৩২ জন মারা গেছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০৬ জন
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে দ্রুত ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন