চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছেন বেলজিয়ামের বিশিষ্ট বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণাগারে নির্ণায়ক অবদান রাখা এবং মহাজাগতিক উৎস থেকে উচ্চ-শক্তি নিউট্রিনো আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে এ বছরের বিজয়ীর নাম ঘোষণা করে।
বিজ্ঞানীর এই যুগান্তকারী আবিষ্কারের পেছনের ইতিহাস তুলে ধরে নোবেল কমিটি জানায়, অ্যান্টার্কটিকার বরফ ব্যবহার করে ‘নিউট্রিনো’ কণার গতিপথ শনাক্ত করা সম্ভব—এমন ধারণা প্রথম সফলভাবে উপলব্ধি করেছিলেন ফ্রান্সিস হালজেন। এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল। ‘আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস’ আবিষ্কারের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়। এছাড়া আগামীকাল বুধবার রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুন: কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মর্মান্তিক মৃত্যু
উল্লেখ্য, ১৯০১ সাল থেকে সুইডিশ বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেলের ইচ্ছানুসারে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে এই পদক দেওয়া হচ্ছে। নোবেল ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী, নোবেল পুরস্কারের ১২৫তম বার্ষিকী উপলক্ষে এ বছর পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকার বেশি। যৌথ বিজয়ী থাকলে এই অর্থ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন