হোম / জাতীয় / রাজধানী থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জাম...
জাতীয়

রাজধানী থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
০৬ আগস্ট, ২০২৬ | ০১:১১ পূর্বাহ্ন
৭২ বার পঠিত
ফন্ট:
গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধঘোষিত সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সাবেক এই এমপির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+