হোম / জাতীয় / ৬২ লাখ প্রবীণ পাচ্ছেন বয়স্ক ভাতা, বাজেট বাড়...
জাতীয়

৬২ লাখ প্রবীণ পাচ্ছেন বয়স্ক ভাতা, বাজেট বাড়লে পরিধি আরও সম্প্রসারিত হবে: সমাজকল্যাণ সচিব

ডেস্ক রিপোর্ট
০৮ অক্টোবর, ২০২৬ | ০৫:৫৫ পূর্বাহ্ন
৯৮ বার পঠিত
ফন্ট:
দেশের প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৬২ লাখ নারী-পুরুষকে বয়স্ক ভাতা দিচ্ছে সরকার। একই সঙ্গে ভাতার পরিমাণও কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

দেশের প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৬২ লাখ নারী-পুরুষকে বয়স্ক ভাতা দিচ্ছে সরকার। একই সঙ্গে ভাতার পরিমাণও কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাজেটের সীমাবদ্ধতার কারণে কিছু যোগ্য প্রবীণ এখনও এ ভাতার বাইরে রয়েছেন। তবে সরকারের সক্ষমতা ও বাজেট বরাদ্দ বাড়লে যোগ্য সব প্রবীণ ব্যক্তিকে পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় আনা হবে।

সচিব জানান, একসময় ৬০ লাখ প্রবীণকে এ ভাতা দেওয়া হলেও বর্তমানে তা বাড়িয়ে ৬২ লাখে উন্নীত করা হয়েছে। বর্তমানে নারীদের ক্ষেত্রে ৬০ বছর বা তার বেশি এবং পুরুষদের ক্ষেত্রে ৬৫ বছর বা তার বেশি বয়সীরা বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হন। তবে নির্দিষ্ট নীতিমালা ও যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে উপকারভোগী নির্বাচন করায় বাজেট সংকটের কারণে তাৎক্ষণিকভাবে সবাইকে এর আওতায় আনা সম্ভব হয় না।

প্রবীণদের কেবল আর্থিক সহায়তা নয়, বরং একটি সমন্বিত প্রবীণবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর জোর দিয়ে ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, রেল ও মেট্রোরেলসহ বিভিন্ন গণপরিবহনে প্রবীণ নাগরিকদের জন্য ২৫ শতাংশ বিশেষ ছাড় বা সুবিধা রয়েছে। মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, তাই তাদের আর্থিক নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যসেবা, নিরাপদ চলাচল এবং সামাজিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের মূল্যবান মানবসম্পদ। পারিবারিক ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে তাদের অভিজ্ঞতার আলোয় সমৃদ্ধ করতে হবে। সরকারের লক্ষ্য হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও স্বচ্ছ, কার্যকর ও লক্ষ্যভিত্তিক করা, যাতে প্রকৃত অসহায় ও দরিদ্র প্রবীণরা সর্বোচ্চ সুবিধা পান।

 

সূত্র: বাসস

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+