বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে এটিই প্রথম সাক্ষাৎ। এই বৈঠকে তিনি পরিবারের সদস্যদের নানা সমস্যার কথা শুনবেন, তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নেবেন এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেবেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন