বিচারপ্রাপ্যতা নিশ্চিতকরণ এবং আইনি সেবা সম্প্রসারণ সংক্রান্ত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে জাপান সফরে যাচ্ছেন দেশের ১৭জন বিচারক ও ৬জন আইনজীবী। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধি দলটিতে বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসন, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আইনজীবীরা অন্তর্ভুক্ত রয়েছেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশিক্ষণ ও ভ্রমণের এই সময়কাল অংশগ্রহণকারীদের কর্মকালীন বা ‘অন ডিউটি’ হিসেবে গণ্য করা হবে। এই সফরের যাবতীয় খরচ জাইকা বহন করবে, যার ফলে বাংলাদেশ সরকারের নিজস্ব কোনো বৈদেশিক মুদ্রা বা আর্থিক ব্যয় হবে না। প্রতিনিধি দলটি আগামী ১ নভেম্বর বা তার কাছাকাছি সময়ে জাপানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর দেশের ফিরবে বলে আশা করা হচ্ছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন