হোম / বিশ্ব / নিয়োগকর্তা পরিবর্তনের সুবর্ণ সুযোগ পাচ্ছেন সৌ...
বিশ্ব

নিয়োগকর্তা পরিবর্তনের সুবর্ণ সুযোগ পাচ্ছেন সৌদির প্রবাসী কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট, ২০২৬ | ০১:৩৯ পূর্বাহ্ন
৭৫ বার পঠিত
ফন্ট:
সৌদি আরবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু

সৌদি আরবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন অনলাইন সেবার মাধ্যমে যোগ্য বিদেশি কর্মীরা বেসরকারি খাতের প্রতিষ্ঠান থেকে ব্যক্তিপর্যায়ে গৃহস্থালি কাজে স্থানান্তরিত হতে পারবেন।

বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এই সুবিধা পেতে হলে প্রবাসী কর্মীর অবশ্যই বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে। তবে শিক্ষা, কারিগরি, স্বাস্থ্যসেবা কিংবা কোনো বিশেষায়িত উচ্চপর্যায়ের পেশায় নিয়োজিত ব্যক্তিরা এই স্থানান্তরের আওতায় পড়বেন না। পাশাপাশি সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত বা নির্দিষ্ট কোনো পেশাতেও এ সুবিধা মিলবে না। কর্মীকে কেবল অনুমোদিত গৃহস্থালি শ্রমের আওতাভুক্ত পেশাতেই স্থানান্তর করা যাবে।

মন্ত্রণালয় জানায়, আবেদনের সময় বর্তমান নিয়োগকর্তার ইলেকট্রনিকভাবে সত্যায়িত ও সংশ্লিষ্ট চেম্বার অব কমার্স অনুমোদিত ছাড়পত্র জমা দিতে হবে। এছাড়া নতুন নিয়োগকর্তার আর্থিক সক্ষমতার প্রমাণস্বরূপ বেতন সনদ বা ব্যাংক স্টেটমেন্ট এবং কর্মীর আঙুলের ছাপ ও স্বাক্ষর সংবলিত আবাসন অনুমতিপত্রের (ইকামা) কপি আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। প্রয়োজনীয় নথিগুলো নির্দিষ্ট ফরম্যাটে অনলাইনে ৩ মেগাবাইটের মধ্যে আপলোড করে আবেদন সম্পন্ন করা যাবে।

নতুন এই সেবাটি সৌদিতে গৃহস্থালি কর্মীদের জন্য বাধ্যতামূলক ‘মজুরি সুরক্ষা কর্মসূচি’র সঙ্গে সম্পর্কিত, যার মাধ্যমে ডিজিটাল ও অনুমোদিত চ্যানেলে বেতন পরিশোধ নিশ্চিত করা হয়। এতে করে কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষার পাশাপাশি শ্রমবাজারে স্বচ্ছতা বজায় থাকবে।

উল্লেখ্য, সৌদি আরবে নির্দিষ্ট সীমার অতিরিক্ত গৃহস্থালি কর্মী নিয়োগের ক্ষেত্রে কর্মীপ্রতি বছরে ৯ হাজার ৬০০ রিয়াল ফি দিতে হয়। সাধারণত সৌদি নাগরিকদের জন্য চারজন এবং প্রবাসী বাসিন্দাদের জন্য দুজন পর্যন্ত গৃহস্থালি কর্মী রাখার সীমা নির্ধারিত রয়েছে। তবে প্রতিবন্ধী বা গুরুতর অসুস্থ ব্যক্তিদের মতো মানবিক ক্ষেত্রে এই ফি ও নিয়মে বিশেষ ছাড় দেওয়া হয়।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+