হোম / জাতীয় / নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরিতে সরকার কা...
জাতীয়

নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরিতে সরকার কাজ করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Shahin Farrokh
০৮ অক্টোবর, ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ন
১০০ বার পঠিত
ফন্ট:
নবীন কর্মকর্তাদের উদ্দেশে মো. আব্দুল বারী বলেন, কর্মক্ষেত্রে ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হতাশ হওয়ার কোনো সুযোগ নেই এবং এই দেশ গড়ার মূল দায়িত্ব তরুণ কর্মকর্তাদের কাঁধেই বর্তায়। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সরকার কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করেছে উল্লেখ করে তিনি সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সরকার একটি নিরপেক্ষ, সৎ ও দক্ষ সিভিল সার্ভিস গঠনে আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৬, ১৪৭ ও ১৪৮তম আইন ও প্রশাসন কোর্স-এর সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার সচেষ্ট রয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদের জেরে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে নানা সমস্যার সৃষ্টি হয়েছে, যার ফলে অনেকে মূল লক্ষ্য থেকে পিছু হটেছেন। তিনি স্পষ্ট করে বলেন, সরকারের রাজনৈতিক বিষয় বাস্তবায়ন করা সিভিল সার্ভিসের কাজ নয়, বরং তাদের মূল দায়িত্ব হলো সরকারের নীতি বা পলিসি সঠিকভাবে বাস্তবায়ন করা।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে মো. আব্দুল বারী বলেন, কর্মক্ষেত্রে ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হতাশ হওয়ার কোনো সুযোগ নেই এবং এই দেশ গড়ার মূল দায়িত্ব তরুণ কর্মকর্তাদের কাঁধেই বর্তায়। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সরকার কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করেছে উল্লেখ করে তিনি সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, বৈষম্যহীন সমাজ গড়ার জন্যই মানুষ জীবন দিয়েছে। ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে সমাজকে কী দেওয়া গেল, সেটাই বড় কথা।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর ড. মোহাম্মদ আলতাফ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

 

 

মাতুভূমি/এসএফ

S
Shahin Farrokh

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+