হোম / রাজনীতি / ‘জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলন চল...
রাজনীতি

‘জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলন চলবে’: বিরোধীদলীয় নেতা

ডেস্ক রিপোর্ট
০৬ আগস্ট, ২০২৬ | ০১:৪৭ পূর্বাহ্ন
৭০ বার পঠিত
ফন্ট:
জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের অসংগতিপূর্ণ ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা

জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের অসংগতিপূর্ণ ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। তবে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রাটি।

বাধার মুখে সচিবালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতারা। এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির বক্তব্যে বলেন, "আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের ন্যায্য দাবি নিয়ে এসেছি।"

তিনি আরও বলেন, "আজ শুধু ঢাকা নয়, সারা দেশেই একই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। জনগণের দাবিগুলো সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই আমরা সচিবালয়ে এসেছি।"

সরকারের পক্ষ থেকে দাবি নিবন্ধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, "যদি আমাদের এই মিছিল থামাতে চান, তবে সংশ্লিষ্ট মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে বাইরে এসে স্মারকলিপি গ্রহণ করতে হবে। সরকার জনগণের দাবি বাস্তবায়ন করলে আমরা তাদের ধন্যবাদ জানাব, আর ব্যর্থ হলে কর্মসূচি চলতেই থাকবে।"

সমাবেশ থেকে সরকারকে ১০ মিনিটের আলটিমেটাম দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, "আমরা সম্মানের সঙ্গে দাবি তুলে দিতে ১০ মিনিট অপেক্ষা করব। এই সময়ের মধ্যে প্রতিনিধি না এলে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।" এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আহ্বান জানান যেন তাদের বার্তাটি অবিলম্বে সরকারের নীতি নির্ধারণী মহলে পৌঁছে দেওয়া হয়।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+