হোম / জাতীয় / হজে মিশন ভিসা পেতে কালকের মধ্যে তথ্য ও ব্যাংক...
জাতীয়

হজে মিশন ভিসা পেতে কালকের মধ্যে তথ্য ও ব্যাংক রসিদ জমা দেওয়ার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

ডেস্ক রিপোর্ট
১০ অক্টোবর, ২০২৬ | ০৬:৪০ পূর্বাহ্ন
৬৬ বার পঠিত
ফন্ট:
নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ছকে এজেন্সির নাম, লিড নম্বর, নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা, এজেন্সির মালিক বা প্রতিনিধির নাম, পদবি, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর পূরণ করতে হবে। আগামী রোববারের মধ্যে নির্দিষ্ট নম্বরে (01921-467718) হোয়াটসঅ্যাপে সফটকপি এবং এজেন্সির প্যাডে স্বাক্ষরিত হার্ডকপি জমা দিতে বলা হয়েছে।

আগামী বছরের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যু করার লক্ষ্যে রবিবারুরের (১১অক্টোবর) মধ্যে প্রয়োজনীয় তথ্য ও ব্যাংক জমার মূল রসিদ দাখিলের জরুরি নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (৯ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক সরকারি নোটিশে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজ কার্যক্রমে নিবন্ধিত ১০০ জন বা তার বেশি হজযাত্রী রয়েছে—এমন ২৬০টি এজেন্সির প্রতিটিকে ১টি করে মিশন ভিসা প্রদান করা হবে। এ ছাড়া নিবন্ধিত হজযাত্রী ১০০ জনের কম হওয়া সত্ত্বেও ৮টি লিড এজেন্সি এবং ২টি মোনাজ্জেম এজেন্সিকে ১টি করে মোট ২৭০টি হজ মিশন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ছকে এজেন্সির নাম, লিড নম্বর, নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা, এজেন্সির মালিক বা প্রতিনিধির নাম, পদবি, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর পূরণ করতে হবে। আগামী রোববারের মধ্যে নির্দিষ্ট নম্বরে (01921-467718) হোয়াটসঅ্যাপে সফটকপি এবং এজেন্সির প্যাডে স্বাক্ষরিত হার্ডকপি জমা দিতে বলা হয়েছে।

মিশন ভিসা প্রাপ্তির জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক ধার্যকৃত ভিসা ফি, ইন্স্যুরেন্স ফি, ইলেকট্রনিক সার্ভিস ফি, জমজম পানির ফি, লাগেজ পরিবহন ফি ও তাবু বা মাশায়ের সার্ভিস ফিসহ অন্যান্য ফি জমা দিতে হবে। এসব ফি ধর্ম মন্ত্রণালয়ের সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার নির্দিষ্ট হিসাবে (০০২-০০০২৬৩০০০০৯০৮) জমা দিয়ে মূল রসিদ ঢাকার আশকোনাস্থ হজ অফিসে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিমান ভাড়াসহ যাতায়াত খরচ এবং সৌদি আরবে থাকা-খাওয়ার যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট মিশন ভিসাপ্রাপ্ত ব্যক্তি বা এজেন্সিকে নিজেদেরই বহন করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনার অনুলিপি হাবের সভাপতি ও মহাসচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+