হোম / জাতীয় / ঢাকার চারপাশের নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর কঠ...
জাতীয়

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

ডেস্ক রিপোর্ট
০৬ আগস্ট, ২০২৬ | ০২:০৩ পূর্বাহ্ন
৬৬ বার পঠিত
ফন্ট:
রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর পানিদূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর পানিদূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ঢাকার পাশাপাশি পর্যায়ক্রমে দেশের অন্যান্য সব নদীর দূষণ নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

এ লক্ষ্যে পরিবেশদূষণকারী শিল্পকারখানায় বাধ্যতামূলকভাবে ‘এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট’ (ইটিপি) স্থাপন ও তা চালু রাখা নিশ্চিত করার পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ডিএসসিসি প্রশাসক জানান, নদীর পানি ও পরিবেশ রক্ষায় দূষণ রোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিটি কারখানায় ইটিপি স্থাপনের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে। যারা এই নির্দেশনা অমান্য করে নদী দূষণ অব্যাহত রাখবে, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+