হোম / জাতীয় / প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফ...
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফরে যাবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
১০ অক্টোবর, ২০২৬ | ০৭:৫২ পূর্বাহ্ন
৭৮ বার পঠিত
ফন্ট:
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কর্মীদের কল্যাণ, মর্যাদা ও অধিকার বর্তমান সরকারের কাছে সর্বদা অগ্রাধিকার পাবে। শ্রমিকদের কেবল শ্রমের উৎস হিসেবে না দেখে উন্নয়ন অংশীদার হিসেবে দেখার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সৌদি আরবের ক্রাউন প্রিন্সের পাঠানো আমন্ত্রণ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন এবং সুবিধাজনক সময়ে তিনি দেশটিতে সফর করবেন।

শনিবার (১০অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারি : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক এই সেমিনারের যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এবং তার সুবিধাজনক সময়ে তাকে স্বাগত জানাতে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে।

প্রতিরাক্ষা ও কৌশলগত সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, মেরিটাইম সিকিউরিটির ক্ষেত্রে বাংলাদেশ সৌদি আরবের একটি শক্তিশালী অংশীদার। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে এবং জাতীয় স্বার্থের অনুকূলে থাকলে তা ইতিবাচকভাবে দেখা হবে। এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষার দক্ষতা কাজে লাগানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কর্মীদের কল্যাণ, মর্যাদা ও অধিকার বর্তমান সরকারের কাছে সর্বদা অগ্রাধিকার পাবে। শ্রমিকদের কেবল শ্রমের উৎস হিসেবে না দেখে উন্নয়ন অংশীদার হিসেবে দেখার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ।

 

 

মাতুভূমি/এসএফ

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+