রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক রাষ্ট্রদূত ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার অন্যতম প্রবক্তা ছিলেন আবু তাহের আব্দুল মুত্তাকিম চৌধুরী। তিনি স্বাধীন বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৭৩ সালে জাপান এবং ১৯৭৬ সালে জার্মানি—এই দুই দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সিলেটের ঐতিহাসিক কানিহাটিতে জন্মগ্রহণ করা এই গুণী ব্যক্তিত্ব শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইএ পাস করেন। পরবর্তীতে তিনি শান্তিনিকেতন, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের বিখ্যাত লিংকনস ইন থেকে উচ্চশিক্ষা গ্রহণ ও ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেন।
রাজনৈতিক জীবনে তিনি পাকিস্তান জাতীয় পরিষদ ও গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে সিলেটের কুলাউড়া–বড়লেখা আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন