হোম / শিক্ষা / এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্...
শিক্ষা

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ ভাবছে সরকার

ডেস্ক রিপোর্ট
১০ অক্টোবর, ২০২৬ | ১২:৩১ অপরাহ্ন
১১৭ বার পঠিত
ফন্ট:
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে সরকার।

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে সরকার। অকৃতকার্য বিষয়ে দ্রুত আবার পরীক্ষা নেওয়ার সুযোগ সৃষ্টির বিষয়ে যত দ্রুত সম্ভব চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘উইন্ডি টাউন’-এ গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা জানান, এবারের এসএসসি পরীক্ষায় প্রায় ৬ লাখ ৯ হাজার শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যতের দায় সরকার এড়িয়ে যেতে পারে না। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন যেন কোনো শিক্ষার্থী ফলাফলের কারণে নিজেকে অবহেলিত মনে না করে। সে অনুযায়ী এসব শিক্ষার্থীর যোগ্যতা ও আগ্রহ বিবেচনা করে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, বৃত্তিমূলক শিক্ষা কিংবা যাদের ভালো ব্যবসায়িক ধারণা রয়েছে তাদের জন্য প্রাথমিক অর্থায়নের ব্যবস্থা করা হতে পারে। পাশাপাশি জাপানি, কোরীয়, চীনা বা পূর্ব ইউরোপের ভাষার ওপর ৩ থেকে ৬ মাসের প্রশিক্ষণ দিয়ে বিদেশে সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে অকৃতকার্য হওয়ার কারণ, শিক্ষার্থীদের মানসিক চাপ এবং উত্তরণের উপায় নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা তাদের মতামত তুলে ধরেন। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে শিক্ষা কর্মকর্তা, গবেষক, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+