সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় উদ্ভূত পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটে। এই বিস্ফোরণের পর পরই বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় বিমান কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতদের মধ্যে ২ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি পর্যালোচনার পর ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন