হোম / রাজনীতি / ঢাকায় মহাসমাবেশ ও চার সিটিতে লংমার্চের ঘোষণা...
রাজনীতি

ঢাকায় মহাসমাবেশ ও চার সিটিতে লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

ডেস্ক রিপোর্ট
০৬ আগস্ট, ২০২৬ | ০২:৪০ পূর্বাহ্ন
৭৯ বার পঠিত
ফন্ট:
গণভোটের রায় বাস্তবায়ন এবং রাজনৈতিক গণহত্যার বিচারসহ বিভিন্ন জনদাবিতে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।

গণভোটের রায় বাস্তবায়ন এবং রাজনৈতিক গণহত্যার বিচারসহ বিভিন্ন জনদাবিতে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে দেশের প্রধান চার সিটি অভিমুখে পৃথক লংমার্চের সূচিও প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জোটটির পক্ষ থেকে এসব কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনিক ও রাজনৈতিক দলীয়করণ বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকট নিরসনের দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব দাবি আদায়ে একটি বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এই সিরিজ কর্মসূচির ডাক দেওয়া হয়।

৫ সেপ্টেম্বর (শনিবার): ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে লংমার্চ, ১৯ সেপ্টেম্বর (শনিবার): ঢাকা থেকে রংপুর সড়কপথে লংমার্চ, ১০ অক্টোবর (শনিবার): ঢাকা থেকে খুলনা সড়কপথে লংমার্চ, ২৪ অক্টোবর (শনিবার): ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ, ১৪ নভেম্বর (শনিবার): রাজধানী ঢাকায় মহাসমাবেশ।

জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক রাষ্ট্রীয় স্বার্থে ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে দেশের সর্বস্তরের সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ১১ দলীয় ঐক্য।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+