হোম / রাজনীতি / রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নি...
রাজনীতি

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২: জামায়াতের গভীর শোক

ডেস্ক রিপোর্ট
১১ অক্টোবর, ২০২৬ | ১০:৩৪ পূর্বাহ্ন
৮৮ বার পঠিত
ফন্ট:
প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।  

বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, নিরপরাধ মানুষের জীবনহানি কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে। আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব।  

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।  

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+