হোম / শিক্ষা / ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ...
শিক্ষা

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট
১৩ অক্টোবর, ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ন
৯৬ বার পঠিত
ফন্ট:
শিক্ষা বোর্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে ফলাফল প্রকাশের কোনো নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের সম্ভাব্য সময় ধরে মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ফলাফল প্রকাশের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তীতে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়।

শিক্ষা বোর্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয় ঢাকা শিক্ষা বোর্ড থেকে। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮, কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২, ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭, সিলেট বোর্ডে ৭১ হাজার ৭১১ এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+