হোম / আইন-আদালত / দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
আইন-আদালত

দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

ডেস্ক রিপোর্ট
১৩ অক্টোবর, ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ন
৯১ বার পঠিত
ফন্ট:
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম টানা তিন দিন বন্ধ থাকবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে।

তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামী ১৭ অক্টোবর (শনিবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক নিয়মেই খোলা ও চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+