হোম / শিক্ষা / চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্য, অসুস্থ...
শিক্ষা

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্য, অসুস্থ হয়ে পড়লেন একাধিক ব্যক্তি

ডেস্ক রিপোর্ট
১৩ অক্টোবর, ২০২৬ | ১২:১৬ অপরাহ্ন
৯৮ বার পঠিত
ফন্ট:
গত সোমবার সকালে উপাচার্য ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এরপর দুপুর ১২টার মধ্যে তাঁকে ভবন ত্যাগের আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি বের না হওয়ায় তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্যকে কেন্দ্র করে আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। সোমবার দুপুর থেকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রয়েছেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা ও দুই অ্যালামনাই সদস্য। টানা সারারাত অবরুদ্ধ থাকার পর অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন ওই দুই শিক্ষার্থী (অ্যালামনাই)। তাদের মধ্যে শাহরিয়ার নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম মুঠোফোনে চিকিৎসক পাঠানোর অনুরোধ জানান। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চুয়েট চিকিৎসাকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ এবং টেকনোলজিস্ট বাসু দেব উপাচার্য ভবনে প্রবেশ করে অসুস্থদের স্বাস্থ্য পরীক্ষা করেন।

চিকিৎসক জানান, পরীক্ষা শেষে প্রকৌশলী শাহরিয়ারের রক্তচাপ অস্বাভাবিক মাত্রায় (১৭০/১০০ মিমি পারদ) পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে চুয়েট চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য নগরের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। অপর অ্যালামনাই প্রকৌশলী টিটু মো. সোহানের রক্তচাপও স্বাভাবিকের চেয়ে বেশি (১৪০/৯০ মিমি পারদ) পাওয়া গেছে। এ ছাড়া দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় ক্লান্ত হয়ে পড়া ভবনের অন্যান্যদেরও চিকিৎসকের পরামর্শে স্যালাইন দেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, "আমাদের দুইজন প্রাক্তন শিক্ষার্থী উচ্চ রক্তচাপজনিত জটিলতায় পড়ায় আমি চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ডেকে আনি। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় ভেতরের সবাই মারাত্মক অসুস্থ ও ক্লান্ত বোধ করছেন।"

উল্লেখ্য, গত সোমবার সকালে উপাচার্য ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এরপর দুপুর ১২টার মধ্যে তাঁকে ভবন ত্যাগের আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি বের না হওয়ায় তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়।

শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যের পদত্যাগ এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্নিয়োগের দাবি জানিয়ে আসছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+