হোম / জাতীয় / দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হও...
জাতীয়

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা বিদ্যুৎমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
০৬ আগস্ট, ২০২৬ | ০৪:৪৬ পূর্বাহ্ন
৬২ বার পঠিত
ফন্ট:
যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আজ বিকেল থেকেই পুনরায় গ্যাস সরবরাহ শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আজ বিকেল থেকেই পুনরায় গ্যাস সরবরাহ শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এর ফলে আগামী দুই-তিন দিনের মধ্যে দেশজুড়ে সার্বিক গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

এফএসআরইউ মেরামতের কাজ শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিকেল থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সঞ্চালন আবার চালু করা হবে। সঞ্চালন শুরু হলে যে অঞ্চলগুলোতে গ্যাসের চাপ কমে গিয়েছিল, সেগুলোর উন্নতি ঘটবে এবং উদ্ভূত সাময়িক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত দিন লাগবে জানতে চাইলে তিনি জানান, সর্বনিম্ন দুই থেকে তিন দিন সময় লাগবে। এরপর টার্মিনালটি বন্ধ হওয়ার আগে যেভাবে গ্যাস সরবরাহ হচ্ছিল, পরিস্থিতি ঠিক আগের অবস্থায় ফিরে আসবে।

বিদ্যুৎ পরিস্থিতি ও লোডশেডিং প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্যাস সংকট থাকলে বাসা-বাড়ির পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রেও স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব হয় না। গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল, গ্যাস পাওয়ার সাথে সাথেই সেগুলো পুনরায় চালু করা হবে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+