দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত একদিনে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং বাকি দুজন সিলেট বিভাগের বাসিন্দা।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৭৬৪ জন। সব মিলিয়ে দেশে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে।

আপনার মতামত দিন