শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যালয় ও দাপ্তরিক অফিস খোলা থাকবে। শ্রেণি পাঠদান বন্ধ থাকলেও এদিন শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবেন।
এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রেখে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজার ছুটি শুরু হবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী শ্রেণি পাঠদান বন্ধ থাকলেও ছুটির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রেখে প্রশাসনিক কাজ সচল রাখা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এর ফলে শিক্ষার্থীরা কোনো ভোগান্তি ছাড়াই এই সময়ে তাদের ফরম পূরণ বা অন্যান্য প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সারতে পারবেন।
এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে ১৭ অক্টোবর শনিবার শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখার জন্য আনুষ্ঠানিকভাবে নির্দেশনা জারি করা হয়।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন