হোম / শিক্ষা / ৪৫তম বিসিএসে ১৭০২ জনকে ক্যাডার পদে নিয়োগ, গ্য...
শিক্ষা

৪৫তম বিসিএসে ১৭০২ জনকে ক্যাডার পদে নিয়োগ, গ্যাজেট প্রকাশ

ডেস্ক রিপোর্ট
১৫ অক্টোবর, ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ন
৯০ বার পঠিত
ফন্ট:
নিয়োগ আদেশে বলা হয়েছে, চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে অন্য কোনো নির্দেশনা না থাকলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট কার্যালয়ে যোগদান বাধ্যতামূলক। কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তিনি চাকরিতে সম্মত নন ধরে নিয়ে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে।

পিএসসি’র সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ৪৫তম বিসিএসে এক হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এই সংক্রান্ত চূড়ান্ত নিয়োগ আদেশ জারি করা হয়।

নিয়োগ আদেশে বলা হয়েছে, চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে অন্য কোনো নির্দেশনা না থাকলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট কার্যালয়ে যোগদান বাধ্যতামূলক। কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তিনি চাকরিতে সম্মত নন ধরে নিয়ে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগ পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

উল্লেখ্য, গত ২০২৫ সালের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে সময় ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।

নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+