হোম / জাতীয় / ডিএমপির সাত সহকারী পুলিশ কমিশনারকে বদলি
জাতীয়

ডিএমপির সাত সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডেস্ক রিপোর্ট
০৬ আগস্ট, ২০২৬ | ০৬:২৮ পূর্বাহ্ন
৫৭ বার পঠিত
ফন্ট:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, পরিবহন বিভাগের মুশফিকুর রহমান তুষারকে চকবাজার জোনে, ট্রাফিক-পল্লবী জোনের তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, প্রকিউরমেন্ট বিভাগের শেখ সুরাইয়া ঊর্মিকে পিওএম-পশ্চিমে এবং চকবাজার জোনের মো. মাহফুজার রহমানকে বঙ্গভবন-নিরাপত্তা-১ পদে বদলি করা হয়েছে।

এছাড়া নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক-পল্লবী জোনে, মোহাম্মদ সাইফুল ইসলামকে পেট্রোল-ক্যান্টনমেন্টে এবং মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।

আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৬ আগস্টের মধ্যেই বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+