হোম / শিক্ষা / এসএসসি’তে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক...
শিক্ষা

এসএসসি’তে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থী পাবেন ল্যাপটপ

ডেস্ক রিপোর্ট
১৮ অক্টোবর, ২০২৬ | ০৩:৪৩ অপরাহ্ন
৯৫ বার পঠিত
ফন্ট:
শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে শিক্ষার সামঞ্জস্য নিশ্চিত করতে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জনকারী প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে শিক্ষার সামঞ্জস্য নিশ্চিত করতে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জনকারী প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই সঙ্গে শিক্ষার গুণগত মানোন্নয়নে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, বিশ্বমানের শিক্ষাক্রম প্রবর্তন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধসহ শিক্ষা খাতে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত ও সুপারিশ গ্রহণ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকের কার্যবিবরণী সূত্র জানায়, মেধা বিকাশ ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষামন্ত্রীর মিডিয়া সেল থেকেও এই সংক্রান্ত নীতিগত সিদ্ধান্তের কথা জানা যায়।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক জানান, ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে, যা বিগত সংশোধিত বাজেটের চেয়ে ৪২.৭ শতাংশ বেশি।

এ ছাড়া ‘ইএফটি’ ও ‘আইবাস++’ পদ্ধতির মাধ্যমে প্রায় ৭০ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর বকেয়া পাওনা সরাসরি ব্যাংক হিসাবে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ সিদ্ধান্তের জন্য কমিটিতে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়।

শিক্ষা পদ্ধতির সংস্কার নিয়ে সংসদীয় কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষার প্রকৃত মান বাড়াতে কেবল পাসের হার বৃদ্ধিই যথেষ্ট নয়। বছরব্যাপী পর্যালোচনার পাশাপাশি প্রতি তিন বা ছয় মাস অন্তর শিখনফল মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন এবং স্থায়ী জাতীয় শিক্ষা-ভাবনা গড়ে তোলা প্রয়োজন, যা সরকার পরিবর্তনেও অপরিবর্তিত থাকবে।

বৈঠকে গণিত ও বিজ্ঞানের মতো মৌলিক বিষয়ে আন্তর্জাতিক সূচকে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে সংসদীয় সদস্য রেজা কিবরিয়া জোর তাগিদ দেন। একই সাথে শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটি সাত দফা সুপারিশ পেশ করে—যার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা আনয়ন, দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি, তদারকি বৃদ্ধি এবং অসুস্থ ও হজযাত্রী শিক্ষকদের বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+