হোম / আইন-আদালত / বিশ্বজিৎ হত্যা মামলার দ্রুত শুনানির আবেদন রাষ...
আইন-আদালত

বিশ্বজিৎ হত্যা মামলার দ্রুত শুনানির আবেদন রাষ্ট্রপক্ষের

ডেস্ক রিপোর্ট
১৯ অক্টোবর, ২০২৬ | ০১:২৭ অপরাহ্ন
৬৩ বার পঠিত
ফন্ট:
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী জোটের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎ দাসকে। এ ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুরান ঢাকার আলোচিত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার দ্রুত শুনানির জন্য আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেওয়া হয়। সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী জোটের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎ দাসকে। এ ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরবর্তীতে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর ২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্ট বিচারিক আদালতের রায়ে কিছুটা পরিবর্তন এনে ২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জন ও যাবজ্জীবনপ্রাপ্ত ২ জনসহ মোট ৪ জন খালাস পান। তবে বিচারিক আদালতে যাবজ্জীবন পাওয়া বাকি ১১ জন আপিল না করায় তাঁদের সাজা বহাল থাকে।

বিশ্বজিৎ হত্যার বিচার কার্যক্রম চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যেই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে দ্রুত শুনানির এই উদ্যোগ নিয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+